ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খুলনায় পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার নারী

খুলনায় এসআরবির পৃথক দুটি অভিযানে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

খুলনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক দুটি অভিযানে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাজিয়া বেগম দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের কবিরের বটতলা এলাকার শামীম জোয়াদ্দারের স্ত্রী।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই রাতে ২টার দিকে সদর থানার দক্ষিণ টুটপাড়ার বালুর মাঠ এলাকায় আরেকটি অভিযান চালায় এসআরবি। এ সময় স্থানীয় ফিরোজের বাড়ির টিনের প্রাচীরের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার রাজিয়া বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, সদর থানা এলাকায় উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

বিষয় : খুলনা খুলনা বিভাগ অস্ত্র গুলি এসআরবি গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক দেশবার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

খুলনায় পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার নারী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

খুলনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক দুটি অভিযানে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাজিয়া বেগম দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের কবিরের বটতলা এলাকার শামীম জোয়াদ্দারের স্ত্রী।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই রাতে ২টার দিকে সদর থানার দক্ষিণ টুটপাড়ার বালুর মাঠ এলাকায় আরেকটি অভিযান চালায় এসআরবি। এ সময় স্থানীয় ফিরোজের বাড়ির টিনের প্রাচীরের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার রাজিয়া বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, সদর থানা এলাকায় উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশবার্তা

প্রকাশক ও সম্পাদক: ডাঃ সাজিদ হাসান রানা, চেয়ারম্যান, জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা, প্রধান সম্পাদক, মোঃ শাহিন হোসেন, নির্বাহী সম্পাদক, এইচ এম জাহিদ মাহমুদ, মফস্বল সম্পাদক, মোঃ জসিম উদ্দিন জুয়েল, বার্তা সম্পাদক, মীযানুর রহমান।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক দেশবার্তা

0:00 0:00
1.0x