ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
বিভাগসমূহ

সৌদি আরবে হুতি হামলায় বাংলাদেশে তীব্র নিন্দা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সৌদি আরবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক বেসামরিক অবকাঠামো, বিশেষত বিমানবন্দর, লক্ষ্য করে করা আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।” পাশাপাশি, সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।বাংলাদেশ অবিলম্বে হুতি গোষ্ঠীর এই আক্রমণ বন্ধের আহ্বান জানিয়ে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করতে আহ্বান জানিয়েছে।বিডি প্রতিদিন/জেডএ

সৌদি আরবে হুতি হামলায় বাংলাদেশে তীব্র নিন্দা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ